স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৪ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 6:24 pm
কিশোর আমির হামজার মা ভর্তি আছেন একটি বেসরকারি হাসপাতালে। লিফটে মায়ের কাছে যাওয়ার সময় ঘটে বিপত্তি। বিদ্যুৎ চলে গেলে প্রায় একঘন্টা আটকে থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে লিফট থেকে আমির হামজা (১৩) নামের এক কিশোরকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।
রোববার বেলা ১২টার দিকে জেলা শহরের রেড ক্রিসেন্ট ও সুপার ক্রিসেন্ট হাসপাতাল ভবনের ৩য় তলা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আমির হামজা জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগরের মোহাম্মদ ইব্রাহীমের ছেলের ও চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।
কিশোর আমির হামজা জানায়, ‘আমার মা গত ১২ মার্চ থেকে সুপার ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। তিনি জরায়ু সমস্যা ভুগছেন। বেলা ১১টার দিকে সুপার ক্রিসেন্ট হাসপাতালে লিফটে উঠছিলাম। এসময় বিদ্যুৎ চলে গিয়ে আমি লিফটে আটক হয়ে পড়ি। তখন আমি চিৎকার করে সহায়তা চেয়েছি। প্রচন্ড গরমে খুব কষ্টে দরজা টেনে সামান্য ফাঁক করে শ্বাস ফেলেছি। পরে ফায়ারসার্ভিসের লোকজন আমাকে উদ্ধার করেন’।
সুপার ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক নিপু ইসলাম জানান, ‘আমাদের হাসপাতালে এক রোগীর সাথে এক বাচ্চাকে পাওয়া যাচ্ছিল না। বাচ্চাটি সম্ভবত লিফটে উঠতেছিল। এসময় বৈদ্যুৎ চলে যাওয়ায় লিফটে আটকে যায় শিশুটি। আমরা ৯৯৯’ এ কল দিলে দমকল বাহিনীর সদস্যরা এসে উদ্ধার করেব।
ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর লিডার জুয়েল মিয়া, ‘আমরা ৯৯৯’ থেকে কল পেয়ে হাসপাতালটিতে আসি। ছেলেটিকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। সে এখন সুস্থ আছে’।
Posted ৬:২৪ পিএম | রবিবার, ১৪ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya