স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 10:04 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে তামান্না আক্তার (১৫) কে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে বোন জামাইয়ের বিরুদ্ধে। বুধবার রাতে সদর উপজেলার শালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামান্না শালগাঁও-কালিসিমা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। সে শহরতলীর আমিনপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। বৃহস্পতিবার দুপুওে মরদেহ উদ্ধার কওে জেলা সদও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন আগে তামান্না বড় বোন স্মৃতির স্বামী দুলাভাই নাঈম ইসলাম তাকে পাশর্^বর্তী শালগাঁও গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে আসে। বুধবার সে চলে যেতে চাইলে দুলাভাই অনেকটা জোর করেই তাকে বাড়িতে রাখে। রাতে নাঈম তাকে আমের জুস খাওয়াতে চাইলে সে খেতে রাজি হয়নি। পরে তামান্নার বোন বড় বোন স্মৃতি আক্তারকে সেই জুস খাওয়ানো হয়। কিছুক্ষণ পর স্মৃতি অচেতন হয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে স্মৃতি ছোট বোন তামান্নাকে ডাকাডাকি করলে স্বামী নাঈম কৌশলে পালিয়ে যায়। স্বজন ও প্রতিবেশীরা বলছে তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ঘটনার উপযুক্ত বিচারের দাবী করেছে তারা। এ ঘটনায় তার স্বজন ও সহপাঠীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক(এসআই) শফিকুল ইসলাম(বাবু) জানান, মরদেহের গোপনাঙ্গ রক্তাক্ত ছিল। ময়নাতকন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৩:৪৫ পিএম | বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya