অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 8:52 pm
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে বাংলা নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে আদিয়াত রহমান (১৪) নামের এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা শহরের অবকাশ এলাকায় এই ঘটনা ঘটে। আহত আদিয়াত রহমান জেলা শহরের কান্দিপাড়ার শরিফুর রহমানের ছেলে ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র। এই ঘটনা তালহা রহমান নামে আরও এক কিশোর আহত হয়েছে।
আদিয়াত রহমানের বাবা শরিফুর রহমান জানান, সকালে স্কুলে নববর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যায় আদিয়াত। দুপুরে বন্ধুদের সাথে বাড়ি ফেরার পথে অবকাশ এলাকায় কয়েকজন ছিনতাইকারী আদিয়াত ও তার বন্ধুদের পথ অবরোধ করে। তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে প্রতিবাদ করলে আদিয়াতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার এক বন্ধুকে মারধোর করে আহত করে। এই ঘটনা একজন ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে থানায় দিয়েছে। তবে বাকিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে বন্ধের দিন সার্জারি চিকিৎসক না থাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে আদিয়াতকে অপারেশন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৮:৫২ পিএম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya