ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২৫ মে ২০২০
সর্বশেষ আপডেট : 1:50 am
সোমবার পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় করোনাভাইরাসের লকডাউনের মধ্যে ঈদ উদযাপন করবে। তবে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার আর অনাকাঙ্খিত পরিস্থিতির মধ্যেই এবারের ঈদ। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা এবার ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস ও প্রবল ঘূর্ণিঝড় আম্ফান।
বাইরে করোনাভাইরাস আর ঘরে ক্ষুধার সাথে লড়াই করা নিম্ন আয়ের মানুষগুলোর জীবনে এবার যেমন কোন ঈদের আমেজ নেই। তেমনি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস লকডাউনে বন্দি থাকা মধ্যবিত্ত শ্রেণিরও নেই এবার ঈদে কোন আয়োজন। তার উপরে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্ত দেশের উপকূলীয় অঞ্চলের মানুষগুলোকেও চোখে জল আর পেটে ক্ষুধা নিয়েই এই ঈদটা পার করতে হচ্ছে।
করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।
ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিজ নিজ এলাকায় মসজিদ গুলোতে নামাজ আদায় করতে বলা হয়েছে।
Posted ১:৪৫ এএম | সোমবার, ২৫ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya