স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২২ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 7:04 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির পাশের ডোবা থেকে তানিম(৮) নামের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। শিশু তানিম ওই এলাকার রাজমিস্ত্রি কুদ্দুস মিয়ার ছেলে। সে দুইদিন যাবত নিখোঁজ ছিল।
সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শিশু তানিম দুইদিন যাবত নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল জায়গায় পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। শনিবার দুপুরে তার বাড়ির পাশের ডোবায় একটি মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা মরদেহটি তানিমের বলে সনাক্ত করে।
তিনি আরো জানান, পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Posted ৭:০৪ পিএম | শনিবার, ২২ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya