শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সেই ভুয়া ডিবি মাহবুবকে হাতেনাতে মাদক পেয়ে ধুলাই দিয়ে পুলিশে সোপর্দ    

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৯ মে ২০২০   সর্বশেষ আপডেট : 6:58 pm

সেই ভুয়া ডিবি মাহবুবকে হাতেনাতে মাদক পেয়ে ধুলাই দিয়ে পুলিশে সোপর্দ    

এবার সেই ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী এমএসকে মাহবুবকে মাদকসহ হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

শনিবার পূর্ব পাড়ার দারুল উলুম মাদ্রাসার পিছন গেট থেকে ইয়াবা বিক্রির সময় এলাকাবাসী হাতেনাতে ধরে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

তার বিরুদ্ধে এলাকায় ভুয়া পুলিশ সেজে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, মাদক ব্যবসা সেবনসহ সমাজকে অস্থির করার একাধিক অভিযোগ রয়েছে। ইতিপূর্বে সে ভুয়া ডিবি পরিচয়ে মাদকাসক্ত অবস্থায় জেল খেটেও এসেছে। জেল থেকে বের হবার পর তার অপকর্ম আরও বেড়ে যায়।

এবিষয়ে ইসলামি ঐক্যজোট নেতা মাওলানা মেহেদী হাসান বলেন, আমি আমার গ্রামের বাড়ি যাওয়ার পথে দারুল উলুম মাদ্রাসার পিছনে মানুষের জটলা দেখে সেখানে যাই গিয়ে দেখি তাকে মাদকসহ ধরে তাকে গণধোলাই দিচ্ছে, তাকে সেখান থেকে উদ্ধার করে আইনের হাতে সোপর্দ করে।

এব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রনজিত রায় বলেন, মাদকসহ এলাকাবাসীর তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সমাজকে অস্থির করাসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৬ পিএম | শনিবার, ০৯ মে ২০২০

The Daily Sarod |