প্রেস বিজ্ঞপ্তি
প্রিন্ট
রবিবার, ১৪ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 4:07 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ৩’শত পিস ইয়াবাসহ মা-মেয়েকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার সুহিলপুরে খলাপড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ওই এলাকার মো. হোসেন মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৭) ও তার মেয়ে নিলা আক্তার (২১)।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের খলাপাড়াতে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী মো. হোসেন মিয়ার বাড়িতে অভিযানে বাড়ির একতলা বিশিষ্ট বিল্ডিং ঘরের পূর্ব দক্ষিন দিকের রুম হইতে ৩’শত পিস ইয়াবা সহ রহিমা বেগম ও তার মেয়ে নিলা আক্তারকে আটক করে।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ৪:০৭ পিএম | রবিবার, ১৪ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya