শিরোনাম
গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত

সুস্থ আছেন মাহাথির মোহাম্মদ, গুজব না ছাড়ানোর অনুরোধ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:18 pm

সুস্থ আছেন মাহাথির মোহাম্মদ, গুজব না ছাড়ানোর অনুরোধ

আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলতে পারছেন। এমনটি জানিয়েছেন তার মেয়ে দাতিন পাদুকা মেরিনা মাহাথির।

মাহাথির মোহাম্মদ মারা গেছেন বলে সামাজিব যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। মানুষকে এই গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে মেরিনা মাহাথির।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে মেরিনা বলেছেন, ‘সূত্র যাচাই-বাছাই না করে বাবার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজব ছড়াবেন না। তার শারীরিক অবস্থা সম্পর্কে সময়ে সময়ে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এবং তার পরিবার বিবৃতি দেবে।’

দিনভর মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা সাবেক এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে পোস্ট দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৭:১৮ পিএম | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২

The Daily Sarod |