শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৯ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 9:05 pm

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় চলমান করোনা সংকটে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে গুণীজন সংবর্ধনা পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার আশীষ চক্রবর্তীর সার্বিক সহায়তায় এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও কারিতাসের উদ্যোগে ২শ শিশুর মধ্যে শিশু খাদ্য হিসেবে গুড়ো দুধ বিতরণ করা হয়। শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের হলরুমে গুণীজন সংবর্ধনা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এতে গুনীজন সংবর্ধনা পরিষদের সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে, কোভিড-১৯ দুর্যোগের কারণে কর্মহীন হয়ে পড়া এসব পরিবারের অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তায় গুনীজন সংবর্ধনা পরিষদের ন্যায় অন্যান্য সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box

Posted ৯:০৫ পিএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২০

The Daily Sarod |