শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সিগারেটের প্যাকেটে ইয়াবা, ধরা খেয়ে যুবকের ভোঁ দৌড়

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 4:41 pm

সিগারেটের প্যাকেটে ইয়াবা, ধরা খেয়ে যুবকের ভোঁ দৌড়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের চেক পোষ্টে ইয়াবা নিয়ে ধরা পড়েছে এক যুবক। এসময় সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নূরুন্নবী (৩৫) নামে সেউ যুবককে আটক করে পুলিশ। তল্লাশি করে সিগারেটের প্যাকেটে ২৮পিছ ইয়াবা পাওয়া যায়। এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ফুলতলী গ্রামে বিজয়নগর থানা পুলিশ চেকপোস্টে তল্লাশি চালায়। সীমান্ত এলাকা হওয়ায় এই চেকপোস্ট নিয়মিত পরিচালনা করে থাকে। চেকপোস্টের নেতৃত্ব দেন বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রশীদ। এই সময় এক যুবককের মোটর সাইকেল গতিরোধ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে। তার নাম নুরুন্নবী। এক পর্যায়ে পুলিশ তার শরীরে তল্লাসী চালায়। এই সময় পুলিশের সাথে তর্ক ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে যুবক নূরুন্নবী। তার পকেটে থাকা সিগারেটের প্যাকেটে চেক করার কথা বললে, সে টালবাহানা শুরু করে। এক সময় সে সিগারেটের প্যাকেটটি পুলিশের হাতে দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত পুলিশ সদস্যরা তাকে দৌড়ে আটক করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, যুবক নূরুন্নবী কাছে থাকা একটি সিগারেটের প্যাকেটে ২৮ পিস ইয়াবা পাওয়া গেছে। এই ছাড়া তার কাছে থাকা একলাখ টাকা জব্দ করা হয়েছে।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন জানান, আটককৃত যুবক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে হবিগঞ্জের মাধবপুর থানায়ও মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪১ পিএম | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |