স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 3:58 pm
ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকালে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সচরাচর হিজরাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, তারা সড়কে ও বাড়িতে মানুষকে নানান ভাবে হয়নি করে থাকে। কিন্তু এসময় হিজড়ারা সামাজিক দূরত্ব বজায় রেখে গোল বৃত্তে দাঁড়িয়ে থেকে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। অন্যান্য হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষের উদাহরণ হতে ত্রাণ নিতে আসা হিজড়ারা। জেলার ৫২জন হিজড়া প্রথম পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী পান। পর্যায়ক্রমে জেলা সকল হিজড়ারা এই ত্রাণ সামগ্রী পাবেন।
এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।
এছাড়াও সকালে ভাদুঘরের ঋষিপাড়াতে ১১২ পরিবার, শহরের মেড্ডায় বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে ২২২পরিবহন শ্রমিকের মাঝে ও জেলে পল্লীর ৩২টি পরিবারের ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৩:৫৭ পিএম | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya