শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সামাজিক দূরত্ব নিশ্চিত রাখতে বিজয়নগরের ১৩টি বাজার স্থানান্তর

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ১৮ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 1:52 pm

সামাজিক দূরত্ব নিশ্চিত রাখতে বিজয়নগরের ১৩টি বাজার স্থানান্তর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নোভেল করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলা ও সাধারণ মানুষের মধ্যে সামাজিক নিরাপত্তা দূরত্ব সৃষ্টির লক্ষ্যে কাঁচাবাজার গুলো সাময়িক ভাবে স্থানান্তর করা হয়েছে।

গত ( ১৭ এপ্রিল) শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মেহের নিগার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নের অধিকাংশ হাট বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত। যার ফলে হাট বাজারে অবস্থানরত ক্রেতা বিক্রেতাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি রয়েছে। এ প্রেক্ষিতে করোনা ভাইরাসের প্রার্দুভাব মোবাবেলায় হাট বাজার গুলোতে ক্রেতা ও বিক্রেতাগণের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় নিশ্চিত করণের লক্ষ্যে ২৫ টি বাজার চিহ্নিত করা হয়। এরই মধ্যে ১৩ টি বাজারকে সাময়িক ভাবে স্থানান্তর করা হয়েছে।

স্থানান্তরিত বাজারগুলো হলো: চান্দুরা, আমতলী, ইসলামপুর, সাতবর্গ, দেওয়ান বাজার,চর ইসলামপুর, আড়িয়ল বাজার, কালিবাজার,চম্পকনগর, পত্তন,আউলিয়া বাজার,তোফায়েল নগর বাজার,মেরাশানী বাজার।

Facebook Comments Box

Posted ১:৫২ পিএম | শনিবার, ১৮ এপ্রিল ২০২০

The Daily Sarod |