শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সামনে খালি সিএনজি পেছনে মাদকবাহী প্রাইভেটকার, তবুও রক্ষা হয়নি

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 3:38 pm

সামনে খালি সিএনজি পেছনে মাদকবাহী প্রাইভেটকার, তবুও রক্ষা হয়নি

সামনে খালি সিএনজি, পেছনে মাদকবাহী প্রাইভেটকার। সিএনজিটি সামনে পুলিশ আছে কিনা তা প্রাইভেট কারটিকে মুঠোফোনে জানিয়ে দিত। কিন্তু এতেও রক্ষা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার ভোরে কসবা-নয়নপুর সড়কের কামালপুর এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ সোহেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। আটককৃত সোহেল মিয়া উপজেলার কামালপুর গ্রামের রফিক মিয়ার ছেলে।

এ ঘটনা এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামী করে মাদক আইনে মামলা রুজু করেছেন। পলাতক রয়েছে একাধিক মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী পৌর এলাকার চকবস্তা গ্রামের জুয়েল, রুমন ও গাড়ীর চালক (অজ্ঞাত)।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার নয়নপুর এলাকা থেকে একটি প্রাইভেটকারে গাঁজা পাচারের গোপন সংবাদে কামালপুর এলাকায় এস.আই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী জুয়েল, রুমন ও প্রাইভেট কারের চালক। এসময় গাড়ীর ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পাচারে সহায়তায় করার দায়ে আটক করা হয় সিএনজি চালক সোহেলকে। আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারকৃতদের অব্যাহত আছে। এর মধ্যে পলাতক জুয়েল ও রুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৩৮ পিএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০

The Daily Sarod |