স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৯ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 5:03 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়ন পরিষদের দু,বারের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মো. মোমিন খান আর নেই ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬বছর।
রোববার দুপুর আড়াইটায় রাজধানীর শ্যামলীস্থ স্পেশালাইজড হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই কিডনী ও হৃদরোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Posted ৫:০৩ পিএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya