শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সাংবাদিক সুমন রায়ের ফেসবুক পোষ্টে সেই বাকপ্রতিবন্ধী নারী পেল খাদ্যসামগ্রী

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২৫ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 2:32 pm

সাংবাদিক সুমন রায়ের ফেসবুক পোষ্টে সেই বাকপ্রতিবন্ধী নারী পেল খাদ্যসামগ্রী

গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনের চলছিল একটি ত্রাণ বিতরণের কার্যক্রম। এসময় এক মধ্য বয়সের নারী আশপাশে ঘুরাঘুরি করছিলেন৷ চেষ্টা করছিলেন একটি ত্রাণের ব্যাগ পেতে। চোখে মুখে ছিল অসহায়ত্বের ছাপ। কিন্তু ওই ত্রাণ বিতরণ কার্যক্রমে তালিকা অনুযায়ী ত্রাণের ব্যাগ হাতে তুলে দেওয়া হচ্ছিল৷ ওই নারী অবশেষে হতাশ হয়ে মিলনায়তনের বাইরে চলে যাচ্ছিলেন। বিষয়টি নজরে পরে ত্রাণ বিতরণ কার্যক্রম কাভারেজ আসা এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো অফিসের চিত্র সাংবাদিক সুমন রায়ের।

মিলনায়তনের বাইরের সেই নারী পেছনে পেছনে দৌড়ে গেলেন। তার কাছে গিয়ে সুমন রায় জিজ্ঞেস করলেন তিনি ত্রাণ পেয়েছেন কিনা? কিন্তু সাংবাদিক সুমন রায় কথা বলার পরেও ওই নারী তার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলেন। বার বার জিজ্ঞাসা করার পর ইশারা দিয়ে কথা বলেন ওই নারী। এতে সুমন রায় বুঝে নিলেন এই নারী বাকপ্রতিবন্ধী। সুমন রায় ওই নারীর সাথে ইশারার মধ্যে কথা বলে অনুমান করে নিলেন। তার কাছ থেকে সাথে থাকা আইডি কার্ড থেকে ঠিকানা ও একটি মোবাইল নম্বর রেখে দিলেন সুমন রায়। নিজ পকেট থেকে কিছু টাকা দিলেন ওই নারী তিনি। সুমন রায় তার ফেসবুক থেকে ওই বাকপ্রতিবন্ধী নারীর জন্য সহযোগিতা চেয়ে পোস্ট দেন। সেই পোস্ট নজরে আসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া ও ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘বাউনবাইরার কতা’র এডমিন ডা. মাহবুবুর রহমান এমিলের। নির্বাহী কর্মকর্তা যোগাযোগ করেন সুমন রায়ের সাথে ও ডা. মাহবুবুর রহমান এমিল যোগাযোগ করেন সুমন রায়ের সহকর্মী পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফির সাথে কিছু ত্রাণ সামগ্রী ওই নারীকে দিতে। কিন্তু ওই নারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে সুমন রায় আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামে গিয়ে খুঁজে বের করেন ওই নারীকে। সাথে করে নিয়ে আসেন শহরে।

শনিবার সকালে সদর উপজেলা প্রাঙ্গণে ওই নারী হাতে তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ত্রাণ সামগ্রী। এরপর পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় ‘বাউনবাইরার কতা’র পক্ষ সাংবাদিক আবুল হাসনাত রাফি ওই নারীর হাতে তুলে দেন একটি খাদ্যদ্রব্যের ব্যাগ।

খোঁজ নিয়ে জানা গেছে, বাক প্রতিবন্ধী ওই নারীর স্বামী মারা গেছেন প্রায় ৭বছর আগে। চার মেয়ে থাকেন শ্বশুর বাড়িতে। ছোট তিনটি ছেলেকে নিয়ে তিনি বসবাস করছেন পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামে। বাকপ্রতিবন্ধী হওয়ার চলাচল করতে সমস্যা হয়, তাই কেউ কাজ দিতে চান না। মেয়েদের স্বামীর পরিবারও তেমন সচ্ছল নয়। তারপরও মেয়ের জামাইরা যতটুকু পারেন তাকে সাহায্য করেন। এনিয়ে সংসার চলে তার।

 

আবুল হাসনাত মোঃ রাফি/-

Facebook Comments Box

Posted ২:৩২ পিএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২০

The Daily Sarod |