শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

সরাইল থানা থেকে ম্যাজিস্ট্রেটের জব্দ করা মোটরসাইকেল চুরির চেষ্টা,যুবক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:05 pm

সরাইল থানা থেকে ম্যাজিস্ট্রেটের জব্দ করা মোটরসাইকেল চুরির চেষ্টা,যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা ম্যাজিস্ট্রেটের জব্দ করা মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় মোঃ জুয়েল মিয়া- (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যা সাতটায় থানা কম্পাউন্ড থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন গ্রামের মো. ইয়াকুব মিয়ার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোমবার একটি মোটর সাইকেল জব্দ করেন সরাইলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট ফারহানা নাসরীন। জব্দ করা ওই মোটর সাইকেলটি থানায় নিয়ে আসে পুলিশ।

সোমবার সন্ধ্যায় জুয়েল মিয়া থানা থেকে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ শিহাবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ওই মামলায় জুয়েলকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

The Daily Sarod |