শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সরাইলে হত্যাকাণ্ডের জেরে হামলা-ভাংচুর, এলাকা পুরুষশুন্য

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:17 pm

সরাইলে হত্যাকাণ্ডের জেরে হামলা-ভাংচুর, এলাকা পুরুষশুন্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষপর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছপ। উপজেলার নােয়াগাঁও ইউপির বুড্ডা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ গত ১৪ সেপ্টেম্বর শেখ সামসু মিয়া নামে এক ব্যক্তি নিহত হওয়ার পর থেকে দফায় দফায় ভাংচুর ও লুটপাটর ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে নারী ও শিশুরা গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে। পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরাে গ্রাম। ফলে এলাকার ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বুড্ডা গ্রামের অলি আহাদ মৃধা মেম্বার ও শামসু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরাপধ চলপ আসছিল। এরই জেরে গত ১৪ই সেপ্টেম্বর বুড্ডা গ্রামে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সামসু মিয়া নিহত হয়। ঘটনার পরদিন ১৫ সেপ্টেম্বর শামসু মিয়ার ছেলে হাসান মিয়া বাদী হয়ে ২৯ জনকপ আসামী করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে নিহত শামসু মিয়ার লােকজন প্রতিনিয়তই অলি আহাদ মৃধা মেম্বারের লােকজনদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মামলা হওয়ার পর গ্রেফতার আতঙ্কপ অলি আহাদ মেম্বারর লােকজন এলাকা ছাড়লে প্রথম দফায় ১৫ সেপ্টেম্বর ভাংচুর ও লুটপাট চালানাে হয়। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর অলি আহাদ গ্রুেপর সায়দুল ইসলাম বাদী হয়ে শামসু মিয়ার লােকজনকে বিবাদী কর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি হত্যা চেষ্টার অভিযাপগ দায়ের করে। এখবর জানার পর ৩০ সেপ্টেম্বর ফের হামলা ও লুটপাট চালায় শামসু মিয়ার পক্ষের লােকজন।

মঙ্গলবার দুপুর ওই গ্রামে গিয়ে দেখা যায়, পুরাে গ্রাম জুড়ে সুনসান নিরবতা। বেশিরভাগ বাড়ির ঘরে তালাবদ্ধ। যারাও বাড়িতে আছেন দরজা-জানালা বন্ধ করে ভেতরপ অবস্থান করছেন। বাইরের কােন লােকজন দেখলেই নিজেকে আড়ালের চেষ্টা করছেন তারা। সকলের মাঝেই আতংক বিরাজ করছে। গ্রামের বাজারের অধিকাংশ দােকানপাট বন্ধ। গ্রেফতার এড়াতে গ্রামের পুরুষরা পালিয়ে বেড়াচ্ছেন। গ্রামের আঞ্জু মৃধার বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের বাড়ির ৬ টি ঘর লুটপাট করা হয়েছে। দা দিয়ে কুপিয়ে ঘরের আসবাবপত্র, তেজসপত্র ভাংচুর করা হয়েছে। একই অবস্থা দেখা গেছে গ্রামের নুরু মৃধার বাড়িতে গিয়েও।

সাংবাদিকদের দেখে এগিয়ে আসেন পারভিন বেগম নামের এক নারী। তিনি জানান, লুটপাটের সময় গােয়াল থেকে তার শেষ সম্বল গরুটিও নিয়ে গেছে প্রতিপক্ষের লোকরা। গতরাত তার বসতঘরে আগুন দেয়ারও চেষ্টা করে। নিরাপত্তার কারণে রাতে পাশের বাড়িতে গিয়ে সব নারীরা নির্ঘুম রাত কাটান বলেও তিনি জানান। অনেকেই নিজেদের নিরাপত্তার জন্য এলাকা ছেড়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হােসেন বলেন, ১৪ই সেপ্টেম্বর হত্যাকান্ডের পর বেশ কয়েকদিন সেখানে পুলিশ মােতায়ন করা ছিল। এতদিন পুলিশ দিয়ে পাহাড়া দেয়া সম্ভব নয় মন্তব্য করে তিনি বর্তমান পরিস্থিতি তাদপর নিয়ন্ত্রনে রয়েছে বলে দাবি করেন।

Facebook Comments Box

Posted ৯:১৭ পিএম | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯

The Daily Sarod |