প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 10:02 pm
সরাইলে পাজারো (জীপ) গাড়ির মটরবাইকের মুখোমুখি সংঘর্ষে নাহিদ (২০) ও পারভেজ (১৮) নামের দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে। গাড়ি দুটোই দুমড়ে মুচড়ে গেছে। পাজারো গাড়ির চালক বুবুল ঘোয়ালার (৪৭) কে আটক করেছে পুলিশ। গাড়ি দুটিও রয়েছে হাইওয়ে পুলিশের হেফাজতে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের বেড়তলা নামকস্থানে ঢাকা থেকে সিলেটগামী একটি পাজারো জীপের (সিলেট-ঘ-০২-০০১১) সাথে বিপরীত দিক থেকে আসা মটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে দুমড়েমুচড়ে যায় গাড়ি দুটি। মটর বাইক সহ আরোহীরা ছিটকে সড়কে পড়ে যায়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যায়। নিহত নাহিদ পৌর শহরের কাজিপাড়া বেপারী পাড়ার তৌহিদ মিয়া ছেলে। আর পারভেজ একই মহল্লাহর সরকার পাড়ার মুর্তূজ আলীর ছেলে। বিশ্বরোড হাইওয়ে থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। পাজারো জীপের চালক শ্রীমঙ্গলের বুবুল ঘোয়ালারকে আটক করেছে। মটরবাইক পাজারো জীপ দুটিই পুলিশের হেফাজতে রয়েছে।

দূর্ঘটনায় পর নিহত দুই যুবক কাছে থাকা মোটরসাইকেলের নম্বর প্লেইটে পুলিশ লেখা থাকা জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।
Posted ১০:০২ পিএম | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya