স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৪ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 10:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জয়নাল মিয়া-(৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোর গ্রামের শ্বশুর বাড়ি সংলগ্ন একটি ধঞ্চা জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জয়নাল মিয়া একই ইউনিয়নের লোপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জয়নাল মিয়া একজন রিকসা চালক ছিলেন। মাঝে মধ্যে দিন মজুরের কাজ করতেন। তার দুই দুই স্ত্রী। তিনি সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চানপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে মোমরাজ বেগমকে প্রথম বিয়ে করেন। মোমরাজ বেগম ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে সিলেটে বসবাস করেন।
দ্বিতীয় বিয়ে করেন ঘাগরাজোর গ্রামের আসিদ মিয়ার মেয়ে সুইটি বেগমকে। সুইটি বেগমেরও রয়েছে ১ ছেলে ও ১ মেয়ে। দ্বিতীয় বিয়ের পর থেকেই জয়নাল মিয়া সুইটিকে নিয়ে তার বাবার বাড়িতে বসবাস করতো।
সুইটি বেগমের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি জয়নাল। বুধবার সকালে বাড়ি সংলগ্ন একটি ধঞ্চা জমি তার লাশ পড়ে থাকতে দেখে শ্বশুরবাড়ির লোকজন সেখানে গিয়ে জয়নালের লাশ সনাক্ত করেন।
জয়নালের পিতা আব্দুল লতিফ ও শ্বশুর আসিদ মিয়া বলেন, আমরা কাউকে সন্দেহ করতে পারছি না। তাকে হত্যা করার মতো শত্রু আমাদের নেই।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, জয়নালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।
Posted ১০:০৬ পিএম | বুধবার, ০৪ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya