শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সরাইলে মহিষ ধান খাওয়া নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত-৩০

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৪ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 8:48 pm

সরাইলে মহিষ ধান খাওয়া নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত-৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহিষে ধান খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে।  শুক্রবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপোটা ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আখিঁতারা গ্রামের ফহেত মিয়ার একটি মহিষ শুক্রবার সকাল ৭টার দিকে প্রতিবেশি রাশেদ মিয়ার জমির ধান খেয়ে ফেলে। এ অবস্থায় রাশেদ মিয়া ওই মহিষটিকে ধরে বাড়িতে নিয়ে যায়। এ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপেটা করে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের মধ্যে রেজাউল-(২৬), জাশেদুল-(৪৩), ফয়সাল-(৩২), রুকন উদ্দিন-(৪২), আরিফ-(২৭), আশরাফুল-(৩৫), বোরহান-(২০), শেফাউল-(২৭), জিয়া-(৩৫), মুরশেদুল-(৫০), রাজু-(২২), আমিন-(২৮), শামীম-(২৫), ছুট্টু মিয়া-(৬০), আশরাফুল-(২০), মেরাজুল-(১৮), জহির-(১৮), খাদেম-(২৯), কামাল-(৩৪), আহাদ-(৩২) কে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, সংঘর্ষ থামাতে ২৮ রাউন্ড শর্টগানের গুলি ছুড়তে হয়। সংঘর্ষে আহত তিন পুলিশ কনস্টেবল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় থানায় কোনো মামলা হয় নি। কাউকে গ্রেপ্তার করাও যায়নি বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ৮:৪৮ পিএম | শুক্রবার, ১৪ জুন ২০১৯

The Daily Sarod |