স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২১ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 6:22 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় খোকন মিয়ার শিশুপুত্র ওয়াহিদ (০২) পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। শনিবার উপজেলা সদরের বণিক পাড়ায় বাড়ির পাশের পুকুরেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে বসতবাড়ির পাশেই খেলা করছিল ওয়াহিদ। পাশেই ছিল পুকুর। হঠাৎ করে ওয়াহিদকে আর দেখা যাচ্ছে না। মা বাবা সহ স্বজনরা আশেপাশে খুঁজতে থাকেন। প্রায় আধা ঘন্টা পর বাড়ির পাশের পুকুরে শিশু ওয়াহিদ ভেসে ওঠে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।
Posted ৬:২২ পিএম | শনিবার, ২১ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya