শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

সরাইলে পরকিয়ার অভিযোগে বিধবার চুল কেটে মাথা ন্যাড়া করে ভিডিও

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 7:47 pm

সরাইলে পরকিয়ার অভিযোগে বিধবার চুল কেটে মাথা ন্যাড়া করে ভিডিও

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বিধবা নারীকে চুল কেটে মাথা ন্যাড়া করে নির্যাতন করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে এই ঘটনায় জড়িত থাকায় রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল জেলার (৪৫) এক নারীর বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে। তার স্বামী মারা যাওয়ায় সে বর্তমানে বিধবা। স্বামীর মৃত্যুর পর সুহিলপুর গ্রামেই স্বামীর বাড়িতে বসবাস করছেন তিনি। এরই মাঝে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুল (৩৫) এর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে তিনি। পরকীয়ার বিষয়টি মেরাজুল এর স্ত্রী তানজিনা আক্তার জানতে পারে এবং এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-ঝাটি হতো। গত ২২জুলাই ওই নারীকে মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার তার বাবা বাড়িতে মুঠোফোনে যোগাযোগ করে আসতে বলে। সেখানে ওই নারী গেলে তানজিনা ও তার বোন রাশিদা সহ আরও কয়েকজন মিলে তাকে মারধোর করে এবং মাথার চুল কেটে ব্লেড দিয়ে ন্যাড়া করে দেয়। এসময় ঘটনাটি তারা ভিডিও করে রাখে। সেই ভিডিও আজ বৃহস্পতিবার ফেসবুকের একটি আইডি থেকে প্রচার করে।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। তবে ভিকটিমকে এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় তাৎক্ষণিক তানজিনার বোন রাশেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

 

Facebook Comments Box

Posted ৭:৪৭ পিএম | বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

The Daily Sarod |