স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 11:27 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর জয়নাব বেগম(১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ ধারণা করছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম কুট্রাপাড়ার একটি বাঁশ ঝাঁড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার আব্দুল হাফিজ মিয়ার মেয়ে ও স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বাড়িতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন হাফিজ মিয়া। গতকাল সােমবার রাত ৮টার দিকে পাশের বাড়িতে নলকূপ মেরামতের একটি যন্ত্র (রেঞ্জ) দিতে যায়। এরপরে রাতপ আর বাড়ি ফিরেনি ওই শিশুটি। রাত থেকে আশপাশের বাড়ি ঘর ও স্বজনদের বাড়িতে খুঁজে শিশু জয়নাবের সন্ধান মেলেনি। তার সন্ধান পেতে পরিবারের লােকজন এলাকায় মাইকিং করেন। তারপরও শিশুটির কােন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরে মঙ্গলবার বিকেল ইছা মিয়ার বাড়ীর এক মেয়ে নির্জন স্থানের বাঁশেঝাঁড়ে গিয়ে দেখেন শিশুটির লাশ পড়ে আছে। লাশের উপর দিয়ে পােকা মাকড় হাঁটছে। কিন্তু সেলুয়ারটি না থাকায় বিবস্ত্র ছিল।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু জানান, বিবস্ত্র অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শিশুটিক হত্যা করা হয়েছে। তার গোপনাঙ্গে ও মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনাটি খুব গুরুত্বের সাথে দেখছি।
Posted ১১:২৭ পিএম | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya