সরাইল সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:31 pm
“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা: একসূত্রে গাঁথা”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৪৩ তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ‘উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উদযাপনের অংশ হিসাবে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। শিক্ষক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক মো. শফিকুর রহমান।
সবশেষে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। পরে প্রধান অতিথির নেতৃত্বে মেলার ষ্টল গুলি পরিদর্শন করেন বিচারক মন্ডলী।
প্রসঙ্গত: দুইদিন ব্যাপি এই বিজ্ঞান মেলায় উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজ অংশ গ্রহন করেছে।
Posted ৭:৩১ পিএম | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya