শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সরাইলে তরুণীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৫ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:37 pm

সরাইলে তরুণীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক তরুণীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৭টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। তবে এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় জানতে পারেনি পুলিশ।

ওসি শাহাদাত হোসেন বলেন, রাতে বিটঘর গ্রামের একটি জমির কাদামাটিতে মস্তকবিহীন একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। তাকে গলা কেটে হত্যার পর জমিতে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৩৭ পিএম | শনিবার, ০৫ অক্টোবর ২০১৯

The Daily Sarod |