শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

সরাইলে তথ্যকেন্দ্রের সভা অনুষ্ঠিত

সরাইল সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ১১ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 7:39 pm

সরাইলে তথ্যকেন্দ্রের সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা তথ্যকেন্দ্রের (তথ্যআপা) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর ধরে পিআইসির সভা হয়নি।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়তন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় উপজেলার নয়টি ইউনিয়নে তথ্যকেন্দ্র নানা সেবা দিয়ে যাচ্ছে।

সোমবার সকালে উপজেলা তথ্যকেন্দ্রের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের প্রভাষক কোহিনুর বেগম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হ্যাপি আক্তার, উপজেলা আই সি টির কেন্দ্রের সহকারী প্রোগ্রামার শাকিল আহমেদ, তথ্যসেবা সহকারী মেহেরিন আক্তার, শাহজাদাপুর ইউনিয়নের উদ্যোক্তা ফাহমিদা আক্তার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:৩৯ পিএম | সোমবার, ১১ অক্টোবর ২০২১

The Daily Sarod |