শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সরাইলে ডাকাতের হামলায় মুদি দোকানি নিহত

স্টাফ রিপোর্টার:   প্রিন্ট
বুধবার, ০৬ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 1:57 pm

সরাইলে ডাকাতের হামলায় মুদি দোকানি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে ডাকাত দলের হামলায় রফিকুল ইসলাম মোশাহিদ (৩৪) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে উপজেলার পানিশ্বর ইউনিয়নে পানিশ্বর দক্ষিণ বাজারে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল পানিশ্বর শোলাবাড়ি আব্দুল আজিজের ছেলে। এই ঘটনায় রফিকের ভাই মোস্তাক (২৮) আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভোর রাতে একদল ডাকাত সরাইল উপজেলার পানিশ্বর দক্ষিণ বাজারে রফিকুলের মালিকানাধীন বিসমিল্লাহ্ স্টোরে হানা দেয়। এ সময় দোকানে দরজার গেইটের বাহির থেকে ডাকাত দল দেশীয় অস্ত্র দিয়ে রফিকুল ও মোস্তাককে টেটা দিয়ে আঘাত করে । এক পর্যায়ে ডাকাতরা রফিকুলের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে রফিকুলের মৃত্যু হয়। রফিকুলের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

এই ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তে জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৫৭ পিএম | বুধবার, ০৬ মার্চ ২০১৯

The Daily Sarod |