সরাইলে ট্রাক চাপায় সিএনজি থাকা তিন ইটভাটার শ্রমিক নিহত

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 12:39 am

সরাইলে ট্রাক চাপায় সিএনজি থাকা তিন ইটভাটার শ্রমিক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় সিএনজি চালিত অটো রিকশার তিন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার ভোরে শাহবাজপুরের ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের জনা মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া(৩২) ও মৃত আক্কাস মিয়ার ছেলে আমজাদ(৩০)। নিহতরা সবাই ইটভাটার শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। তাদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। ভোরে সিএনজি যোগে তারা ইটভাটায় যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে তিনজন নিহত হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে থানা পুলিশ।

Facebook Comments Box

Posted ১০:৩৩ এএম | শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |