স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 10:16 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সোহান চৌধুরী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৮টা দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান চৌধুরী নাসিরনগর উপজেলার সদরের ডাকবাংলো এলাকার জিল্লু চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শী আনিক হোসেন মৃধা নামের এক তরুণ জানান, বড় একটি ট্রাক নাসিরনগর থেকে সরাইলের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
Posted ১০:১৬ পিএম | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya