শিরোনাম
গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত

সরাইলে ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রভাষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 6:56 pm

সরাইলে ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রভাষকের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা‌ (ওসি) শাহজালাল আলম।

নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৯) জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের আব্দুল হাফিজের ছেলে। তিনি জেলার আখাউড়া উপজেলাধীন রাণীখার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন।

ওসি জানান, কুট্টাপাড়া এলাকায় হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে নিহতের স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

Facebook Comments Box

Posted ৬:৫৬ পিএম | শনিবার, ০৮ জানুয়ারি ২০২২

The Daily Sarod |