সরাইল সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 7:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হৃদয় মিয়া (২৫) নামের এক চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর এলাকার চাচা-ভাতিজা নামের চাতাল কলের একটি ঘর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। হৃদয় মিয়া সিলেটের জাফলং উপজেলার বাদামতলি গ্রামের আবদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, হৃদয় মিয়া চার মাস ধরে তার স্ত্রী মাসুমাকে (২৫) নিয়ে চাচা-ভাতিজা নামের চাতাল করে শ্রমিকের কাজ করে আসছিলেন। সেখানে আর্থিক লেনদেন নিয়ে শ্রমিক সরদার বাচ্চু মিয়ার (৪২) সাথে হৃদয়ের মনোমালিন্যের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত স্বামী-স্ত্রী এক সাথে চাতাল করে কাজ করেন। এ পর্যায়ে বিশ্রামের জন্য হৃদয় তাঁদের ঘরে যান। দুপুর ১২ টার দিকে স্ত্রী ঘরে গিয়ে স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার পর বাচ্চু মিয়া গা ঢাকা দেন। পরে চাতাল কলের লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিকেল পাঁচটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল হক বলেন, হৃদয় মিয়ার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর হৃদয় মিয়ার মৃত্যুও প্রকৃত কারণ জানা যাবে।
Posted ৭:৫২ পিএম | মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya