শিরোনাম
গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত

সরাইলে খন্দকারপাড়া-জ্বিনহাটির সংঘর্ষ, পুলিশসহ আহত-২০

  প্রিন্ট
শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:22 pm

সরাইলে খন্দকারপাড়া-জ্বিনহাটির সংঘর্ষ, পুলিশসহ আহত-২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দুই পাড়ার সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা খন্দকারপাড়া ও কুট্টাপাড়া জ্বিনহাটির মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কুট্টাপাড়া গ্রামের খালি জমিতে খন্দকারপাড়া ও জ্বিনহাটির কিশোরদের মধ্যে ক্রিকেট খেলা চলছিল। খেলার একপর্যায়ে দুইপক্ষের মধ্যে বিরোধ লাগে। এই বিরোধকে কেন্দ্র করে জুম্মার নামের আগে খন্দকারপাড়া কিশোরেরা জ্বিনহাটির সজিব মিয়াকে (১৯) নামের এক তরুণকে মারধর করে। এতে সজিবের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। সজিবের উপর হামলার খবরে দুই পাড়ার মাঝখানের জমিতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন ।

আহত ব্যক্তিরা হলেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নামের আরেকও এক এসআই, পুলিশ কন্সটেবল জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও শাহিদুল ইসলাম। আহত অন্য ব্যক্তিরা হলেন রাজন মিয়া (২৫), আমিনা বেগম (২৫), সজিব মিয়া ও আমির খন্দকার। আহতরা সবাই জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘এ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ বাদি হয়ে এই ঘটনায় মামলা দায়ের করবে’।

Facebook Comments Box

Posted ৭:৪৫ পিএম | শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |