জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 1:21 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করতে গিয়ে হোসনে হুড় (৭১) নামের এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। হোসনে হুড় উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া জানান,’ হোসনে হুড় বেগম অসুস্থ থাকায় গত ৪/৫দিন আগে জেলা শহরের এক কনসালটেন্টের চিকিৎসা নেন। তার লক্ষ্মণ করোনা ভাইরাসে আক্রান্তের হওয়ায় চিকিৎসক তাকে পরীক্ষা করাতে বলেন। এরপরও তিনি করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করতে আসেননি। পরে শারীরিক অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার তিনি করোনা ভাইরাসের পরীক্ষার নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফরম ফিলাপের পর নমুনা দেওয়ার প্রাক্কালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি আরও বলেন, নমুনা সংগ্রহ করতে না পারায় তিনি আক্রান্ত ছিলেন কিনা তা বলা যাচ্ছে না। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ তার মাঝে ছিল।
Posted ৩:২৯ পিএম | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya