সরাইল সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:08 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ি সিরাজকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজ উপজেলা সদরের পশ্চিম কুট্রাপাড়া গ্রামের আলতাফ মিয়ার ছেলে। রোববার (০৬ ফেব্রুয়ারি) সিরাজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কুট্রাপাড়া এলাকায় অভিযান চালায় সরাইল থানা পুলিশ। এ সময় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সিরাজের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগেও সরাইল থানায় তার বিরূদ্ধে মাদকের ৭ টি মামলা রয়েছে।
-মাহবুব খান বাবুল/
Posted ৮:৩২ পিএম | রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya