শিরোনাম
গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত

সরাইলে ইউপি চেয়ারম্যান-সদস্যদের বিদায় ও বরণ অনুষ্ঠানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

সরাইল সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:51 pm

সরাইলে ইউপি চেয়ারম্যান-সদস্যদের বিদায় ও বরণ অনুষ্ঠানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিজয়ী সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যরা শপথ গ্রহণ শেষে বিদায়ী ও নবাগত চেয়ারম্যান বিদায় এবং বরণ অনুষ্ঠান হয়েছে। এসব অনুষ্ঠানে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল।

শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আক্তার, সরাইল থানার ওসি (তদন্ত) শিহাবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয়টি ইউপির বিজয়ী সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যরা শপথ গ্রহণ করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। এ জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে করা হয় বিশাল প্যান্ডেল। সদস্য এবং দর্শনার্থীদের জন্য ছিল কয়েক শত আসনের ব্যবস্থা। কিছুক্ষণ পর একই স্থানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ব্যানারে চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উন্মুক্ত স্থানে হওয়া এসব অনুষ্ঠানে নানা শ্রেণিপেশার সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। এতে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। উপস্থিত লোকজনের অনেকের মুখেই ছিল না মাস্ক। বালাই ছিল না সামাজিক দূরত্বেরও ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল বলেন, ‘নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংখ্যা বেশি হওয়াতে মিলনায়তনের পরিবর্তে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করতে হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই আমরা অনুষ্ঠান করার চেষ্টা করেছি’।

Facebook Comments Box

Posted ৭:৪৯ পিএম | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২

The Daily Sarod |