সরাইল সংবাদদাতা:
প্রিন্ট
শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 7:29 pm
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করার জন্য গোপন ভোট গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এই ভোট গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী লীগ এ ভোটের আয়োজন করেন।
সূত্রে জানায়, ৫১ জন ভোটারের মধ্যে ৫০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গোপন ভ্যালটে ভোট গ্রহণ কার্যক্রম শুরুর আগে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ালীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম উরফে শিউলী আজাদ, মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ, খায়রুল হুদা চৌধুরী বাদল, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে ভোটে অংশ নেন- রফিক উদ্দিন ঠাকুর, আবদুর রাশেদ, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, দীলিপ নাগ, মুখলেছুর রহমান ও শের আলম মিয়া।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ভোটে প্রার্থী হন- উপজেলা যুবলীগের (আংশিক কমিটি) যুগ্ম সম্পাদক জিয়াউল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আফিজুল আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন, শাহবাজপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন মিয়া, চুন্টা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্কস মিয়া ও শ্রমিক নেতা আবু কালাম।
Posted ৭:২২ পিএম | শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya