শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সরকারি চাল ঘরে রাখায় বিজয়নগরের নারী ইউপি সদস্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:56 am

সরকারি চাল ঘরে রাখায় বিজয়নগরের নারী ইউপি সদস্য বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চর-ইসলামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য (মেম্বার) নিলুফা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নিলুফা খাতুন চর-ইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন ইউপি সদস্য নিলুফা খাতুনকে বরখাস্তের বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।

গত ১৩ মে চর-ইসলামপুর ইউনিয়নের চর-ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য নিলুফাকে ১৮ বস্তা (৩০ কেজির বস্তা) সরকারি চালসহ আটক করে এক বছরের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এর আগে স্বচ্ছল পরিবারের ১৫ জনের নাম ওএমএস তালিকায় উঠানোর অভিযোগের গত ১৭মে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মুফতী মাকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

Facebook Comments Box

Posted ১২:৩৬ এএম | মঙ্গলবার, ১৯ মে ২০২০

The Daily Sarod |