শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সরকারি ঘর দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ, বাঞ্ছারামপুরে ইউপি সদস্য বহিষ্কার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 8:21 pm

সরকারি ঘর দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ, বাঞ্ছারামপুরে ইউপি সদস্য বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভূমিহীনদের সরকারি ঘর প্রদানের কথা বলে টাকা নেওয়ায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. শাহজাহানকে এই সাময়িক বহিষ্কারাদেশ প্রদান করেন।

সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি সদস্য শাহজাহান সরকারি ঘর দেওয়ার নাম করে ৩লক্ষ ৬০হাজার টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক তার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করেছেন। তার
সংঘঠিত কার্যক্রমটি জনস্বার্থ পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি সদস্য শাহজাহানকে সাময়িক সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গৃহহীনদের আশ্রয় প্রকল্পের সরকারি প্রদত্ত ঘর দেওয়ার কথা বলে বিভিন্ন অসহায় পরিবার থেকে মোট ৩লক্ষ ৬০হাজার টাকা নেন সোনারামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান। টাকা নেওয়ার পরও তাদেরকে সেই ঘর না দিলে ভুক্তভোগীরা টাকা ফেরত চান। কিন্তু সেই টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে ইউপি সদস্য মো. শাহজাহান। এই ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীরা। পরে উপজেলা প্রশাসন তদন্তে এই ঘটনার সত্যতা পেয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করেন।

Facebook Comments Box

Posted ৬:৩৫ পিএম | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |