শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

সপ্তাহখানেকের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৭ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 11:24 pm

সপ্তাহখানেকের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী সপ্তাহের মধ্যেই ১৩ থেকে ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে।

বুধবার (২৭অক্টোবর) দুপুরে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে এক অধিবেশনে মন্ত্রী এ কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সারাদেশেই স্কুলে শিক্ষার্থীদের টিকা প্রয়োগের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম চলছে। প্রত্যাশা করছি সপ্তাহখানেকের মধ্যে স্কুলশিক্ষার্থীদের গণটিকা কার্যক্রম শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, গবেষণায় বরাদ্দ যতটুকু আছে তা আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি না। অনেক সময় গবেষণার বরাদ্দ ফিরে যায়। যারা গবেষণা করেন তারা হয়তো সঠিক নিয়ম-কানুন মেনে আবেদন করেন না। কোথাও একটা সমস্যা আছে। সবাইকে এ বিষয়টি খেয়াল রাখতে হবে। নইলে যারা ভালো গবেষক আছেন তারা হতাশ হবেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ৩০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। তালিকা হাতে পেলেই আমরা টিকা কার্যক্রম শুরু করবো।

সূত্রঃ ঢাকাপোষ্ট

Facebook Comments Box

Posted ১১:২৪ পিএম | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

The Daily Sarod |