শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সদর হাসপাতালের স্টাফের নাক ভেঙে দিলো ঔষধ কোম্পানির প্রতিনিধি!

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 7:35 pm

সদর হাসপাতালের স্টাফের নাক ভেঙে দিলো ঔষধ কোম্পানির প্রতিনিধি!

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল জোরপূর্বক চিকিৎসকের কাছে যে না দেওয়া জাহিদুল ইসলাম (২৯) নামের হাসপাতালের স্টাফের নাক ফাটিয়ে দিয়েছে এক ঔষধ কোম্পানির প্রতিনিধি। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বহিঃবিভাগের ১০৯/এ কক্ষে এই ঘটনা ঘটে। আহত জাহিদুল ইসলাম হাসপাতালের দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মচারী। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্বাবধায়ক।

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বহিঃবিভাগের চিকিৎসকদের সাক্ষাতের সময় সপ্তাহের রোববার ও বুধবার দুপুর ১২টার পর। কিন্তু এই নিয়মকে তোয়াক্কা না করে কতিপয় ঔষধ কোম্পানির প্রতিনিধি নিয়ম ভেঙে হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসকদের প্রতিদিনই তাদের ঔষধ লিখতে চাপ প্রয়োগ করে। এসব প্রতিনিধিরা স্থানীয় হওয়ায় তাদের কাছে চিকিৎসকরা যেন অসহায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বহিঃবিভাগের ১০৯/এ কক্ষে জোরপূর্বক ঢুকার চেষ্টা করে আল-আমিন নামের এক ঔষধ কোম্পানির প্রতিনিধি। এসময় ওই কক্ষের দরজায় দায়িত্বরত স্টাফ জাহিদুল ইসলাম ঔষধ কোম্পানির প্রতিনিধি আল আমিনকে সাধারণ রোগীদের ঠেলে ভেতরে প্রবেশ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন হামলা করে জাহিদুলের উপর। হামলায় জাহিদুলের নাক ভেঙে যায়। সে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

১০৯/এ কক্ষে কর্তব্যরত চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকো বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে। তারপরও তারা জোরপূর্বক ঢুকে ঔষধ লিখতে চাপ প্রয়োগ করে। বের হতে বললে, উল্টো বার বার আসে। আমি কক্ষের ভেতর থেকে দেখছিলাম। আল আমিন নামের এক ঔষধ কোম্পানির প্রতিনিধি ঘটনাটি ঘটিয়েছে। অনেক ঔষধ কোম্পানির প্রতিনিধি আসে, তাই সে কোন কোম্পানির তা খেয়াল হচ্ছে না। এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন বলেন, হামলার ঘটনায় কোন ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, এই ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-রাফি/-

Facebook Comments Box

Posted ৬:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

The Daily Sarod |