শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সদর উপজেলায় বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা 

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 10:58 pm

সদর উপজেলায় বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা 

মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্কুলে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।

বঙ্গবন্ধুকে নিয়ে গান, মুক্তিযুদ্ধের গান, দেশাত্ববোধক গান ও গণ সংগীত গানে প্রথম শ্রেনী থেকে ৭ম শ্রেনী পর্যন্ত ক গ্রুপে এবং অষ্টম থেকে দশম শ্রেনী পর্যন্ত খ গ্রুপে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া একই ভাবে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, মুক্তিযুদ্বের কবিতা দেশাত্ববোধক কবিতা প্রতিযোগিতা এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক প্রতিযোগী অনলাইনে অংশগ্রহন করেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক সন্ধ্যা রায়, পীযূষ কান্তি আচার্য, প্রোগ্রামার মো. দেলোয়ার হোসেন।

সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার ভট্রাচার্য।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পিএম | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |