শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

‘সকল কাগজপত্র দেখার পর খালেদার জামিন আবেদন নাকচ হয়েছে’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:38 pm

‘সকল কাগজপত্র দেখার পর খালেদার জামিন আবেদন নাকচ হয়েছে’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নাকচের ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সকল কাগজপত্র দেখার পর এই জামিন আবেদন নাকচ করা হয়েছে। এখানে বিতর্কের কোনো সুযোগ আছে বলে আমার মনে হয়না।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতাক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন- বিএনপি নেতাদের এমন বক্তব্যের ব্যাপারে মন্ত্রী বলেন, তারা দলে নিজেদের নেতৃত্ব বজায় রাখার জন্য আচেবাজে কথা বলছে। বাংলাদেশের জনগণের বিএনপি ও জামায়াতের দুঃশাসনের কথা মনে আছে। সেই সময়ে তারা আর ফিরে যেতে চাননা। দেশে এখন সেই পরিস্থিতি নেই।

এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৩৮ পিএম | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |