স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২২ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 2:08 pm
ব্রাহ্মণবাড়িয়ায় শ্যালিকাকে ধর্ষনের পর হত্যার ঘটনায় ভগ্নীপতি নাঈম ইসলাম(২৭)কে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম থেকে তাকে আটক। নাঈম সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বসু মিয়ার ছেলে।
শনিবার দুপুরে সদর মডেল থানায় এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির। তিনি জানান, গত ২০ জুন সদর উপজেলার শালগাঁও নাঈমের বাড়ি থেকে শ্যালিকা তামান্না আক্তারে মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষনের পর হত্যা করা হয়। তামান্না পৌর এলাকার আমিনপুরের নোয়াব মিয়ার মেয়ে। এই ঘটনায় নাঈমকে আসামী করে মামলা দিয়েছেন তামান্না মা।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির আরো জানান, নাঈমকে জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেড়িয়ে আসবে।
গত ২০শে তামান্নার বড় বোন নাঈমের স্ত্রী স্মৃতি আক্তার জানান, নাঈম ও তার বাবা বসু মিয়া জেলা শহরের সড়ক আমার বাজারে নৈশপ্রহরীর কাজ করেন। গত (১৯জুন) সোমবার বাবার বাড়িতে খবর দিয়ে তামান্নাকে বেড়াতে আসতে বলেন নাঈম। রাতে আমার শ্বশুর বসু মিয়া শহরে পাহাদারের কাজ করতে গেলেও নাঈম যায়নি। আমি কাজে না যাওয়ার কারণ জানতে চাইলে নাঈম জানায়, তিনি সকালে ঢাকায় যাবেন তার মাকে আনতে।
তিনি আরও জানান, রাত সাড়ে নয়টার দিকে নাঈম আমের জুস নিয়ে তার মেয়ে জান্নাতকে খাওয়ায়। জুস খেয়ে জান্নাত ঘুমিয়ে পড়ে। এরপর তামান্নাকেও জুস খেতে বললে তামান্না জুস না খাওয়ায় স্মৃতি সেই জুস খান। জুস খাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতি অচেতন হয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠে তামান্নাকে ডাক দিলেও সে কোনো সাড়া দেয়নি। এরপর তামান্নার কাছে গিয়ে দেখেন তার শরীর রক্তাক্ত। খবর পেয়ে গ্রামের স্থানীয় এক ব্যক্তি বাড়িতে আসলে নাঈম পালিয়ে যান। নাঈম ধর্ষণের পর তামান্নাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ করেন স্মৃতি।
Posted ৬:৫৬ পিএম | শনিবার, ২২ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya