স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২১ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:35 pm
ব্রাহ্মণবাড়িয়ার শেয়ালের মাংস ও কলিজা খাশির মাংস বলে বিক্রি করতে এসে আটক হলেন দুই যুবক। সোমবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড বাসস্ট্যান্ড থেকে হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে ২০ কেজি শিয়ালের মাংস ও ১০ কেজি কলিজা উদ্ধার করেছে পুলিশ।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াছুড়ি এলাকার মাদু মিয়ার ছেলে আজত আলী (২২) ও একই এলাকার সাবু মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২০)।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ঢাকার রামপুরা এলাকার একটি মাংসের দোকান থেকে কম দামে শিয়ালের মাংস ও কলিজা কিনে এনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টে গিয়ে খাসির মাংস বলে বিক্রি করে আসছিল দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে বিক্রি করার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শিয়ালের ২০ কেজি মাংস ও ১০ কেজি কলিজা জব্দ করা হয়।
পরে তাদের সরাইল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকার ভ্রাম্যামাণ আদালতের আদালত হাজির করলে আরজত আলীকে ছয় মাসের কারাদণ্ড ও সাদ্দাম হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
Posted ৭:৩৫ পিএম | সোমবার, ২১ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya