শুক্রবার জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 10:31 pm

শুক্রবার জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযথভাবে উদযাপনের লক্ষ্য জেলা বিএনপির সভাপতি ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের যৌথ বিবৃতিতে  শুক্রবার সকাল ১০টায় শহরের টেংকেরপাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে  ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সহিত পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানান।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. সামসুজ্জামান চৌধুরী কাননের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।

উল্লেখ্য, গত শনিবার রাতে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনিয়াউটস্থ বাসভবনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জহিরুল হক খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর পরিচালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত জেলা বিএনপির নেতৃত্ববৃন্দসহ জেলা যুবদল, জেলা ছাত্র দল, জেলা শ্রমিক দল, মহিলা দল, সেচ্ছাসেবক দল, ওলামা দল ও কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় আজ শুক্রবার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ওই দিন দিনের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে, কালব্যাজধারণ, সকাল ১০ টায় পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, মসজিদে মসজিদে দোয়া ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা এবং পৌর এলাকায় ১৭টি স্থানে ভাসমান দরিদ্র ও এতিমদের মধ্যে রান্না করা খাবার বিতরণ। উক্ত কর্মসূচি সফল করতে ২০ টি বিভিন্ন ধরনের উপ কমিটি গঠন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে দলীয় সকল পর্যায়ের নেতা কর্মি ও সমর্থকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সভা থেŸান জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

The Daily Sarod |