স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৪ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 10:21 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী ইদ্রিস মিয়া (৩৮) কে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার সুলতানপুর-আখাউড়া সড়কে এক মাদক বিরোধী অভিযানে ৫৩পিছ ইয়াবাসহ তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ। সময় আটক করা হয় তার আরো তিন সহযোগী কে।
চিনাইর এলাকার মৃত সহিদ ভাসানীর ছেলে মোঃ ফারুক মিয়া (৪২), সুহিলপুর পাঠানপাড়ার মৃত আঃ নূর মিয়ার ছেলে দানা মিয়া (৩৪), উত্তর মৌড়াইল এলাকার নিয়াজ মোহাম্মদ রাশেদ মিয়ার ছেলে নিয়াজ মোহাম্মদ রতন (২৬)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আটক শীর্ষ মাদক ব্যবসায়ী ইদ্রিস ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিরাসার উত্তর পাড়া আলী মিয়ার ছেলে। তাকে এর আগেও একাধিক বার মাদক সহ আটকের পর জেলহাজতে প্রেরণ করে পুলিশ। কিন্তু আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সে পূনরায় মাদক ব্যবসা করে চলেছে।
Posted ১০:২১ পিএম | সোমবার, ০৪ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya