স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:58 pm
সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও হঠাৎ শীত জেঁকে বসেছে। শীতের ফলে বৃহস্পতিবার সারাদিন জনজীবন প্রায় বিপর্যস্ত ছিল। এই শীতে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া। শীতের মধ্যে রাতে বেড়িয়ে পড়েন ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে।
রাতে সদর উপজেলাধীন সুহিলপুর বাজার, নন্দনপুর, বিশ্বরোড চৌরাস্তা এলাকায় ভাসমান শীতার্ত দুস্থ, অসহায় বয়স্ক নারী, পুরুষদের মাঝে কম্বল বিতরন করেছেন তিনি। শুনেছেন প্রচন্ড শীতে কষ্টে থাকা ভাসমান মানুষের কথা। এ সময় তিনি ৭০টি কম্বল বিতরন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া বলেন, ‘দুস্থ-অসহায় মানুষদের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদের দাঁড়ানো উচিৎ। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তাদের শীতের কষ্ট লাঘবের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে ৫০৬০টি কম্বল বিতরন করা হয়েছে।’
এমন সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
-রাফি//-
Posted ১০:৫৮ পিএম | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya