শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

শিক্ষা কার্যক্রম চালু হলো ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:47 pm

শিক্ষা কার্যক্রম চালু হলো ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তিনি এই কথা বলেন। বুধবার বিকেলে বাংলাদেশ সরকারের শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী (নওফেল) এমপি এর উদ্বোধন করেন।

এসময় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী (নওফেল) বলেন, জননেত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাস করেন। উন্নয়ন শুধু শহর কেন্দ্রীক উচ্চ বিত্তের হবে তিনি তা বিশ্বাস করেন না।

এসময় উপ-মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রত্যকটি জেলাতে সরকারি- বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।

উপ-মন্ত্রী আরও বলেন, আর এসব বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন, যারা ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি আহবান রাখতে চাই , তাহচ্ছে আমরা যে পদ্ধতি যে উচ্চ শিক্ষা নিচ্ছি সেটা অবশ্যই আমরা নিব এবং সেই শিক্ষা নিতে নিতে গিয়ে আনুষঙ্গিক প্রশিক্ষণ থেকে বিচ্যুতি না হয়। আমরা শিক্ষাকালিন অবস্থায় যে কোন ধরনের প্রশিক্ষণ আমাদের কর্ম উপযোগী হিসেবে কাজে লাগাতে পারি সে দিক বিবেচনা করতে হবেন। শুধু শ্রেনী কক্ষের উচ্চ শিক্ষা দিয়ে আমরা কর্মসংস্থানের উপযোগী সন্তান গড়তে আমরা পাব না।

অনুষ্ঠানে “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” এর ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া উপচার্য (প্রস্তাবিত) অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা রুমিনা আক্তার মিরা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর সাজ্জাদ হোসেন, ইউনিভার্সিটির ট্রাস্টি অধ্যাপক ড. দেলোয়ার হোসেন৷ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামসুজ্জামান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।

অনুষ্ঠানের শুরুতেই উপ-মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন।

রাফি/–

Facebook Comments Box

Posted ৯:৪৭ পিএম | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |