স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২২ মে ২০২০
সর্বশেষ আপডেট : 12:19 am
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে ড্রীম ফর ডিস অ্যাবিলিটি ফাউন্ডেশন ও ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম বাংলাদেশ এর প্রধান পৃষ্টপোষক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির আর্থিক উপহার পেল ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম বাংলাদেশ ও শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা।
বৃহস্পতিবার ক্রিকেটারদের হাতে উপহার তুলে দেন ক্রিকেট টিমের উপদেষ্টা আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আল আমিন শাহিন প্রমুখ ।
এসময় ড্রিম ফর ডিস অ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত আজিজ মুন্না শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের পক্ষ থেকে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Posted ১২:১৯ এএম | শুক্রবার, ২২ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya