শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

শর্তসাপেক্ষে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীদের কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১১ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 8:05 pm

শর্তসাপেক্ষে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীদের কার্যক্রম শুরু

বুধবার (১১ আগস্ট) থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো সৌদি আরব সরকারের চিঠির প্রেক্ষিতে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীদের হিজরি ১৪৪৩ সালের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে।

ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার আরোপিত শর্তপালন সাপেক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি আরব সরকারের শর্ত অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ওমরাহ হজে গমনেচ্ছু যাত্রীদের অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং তাদের ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী হতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ অনুমোদিত ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।

সূত্র: বাংলানিউজ

Facebook Comments Box

Posted ৮:০৫ পিএম | বুধবার, ১১ অগাস্ট ২০২১

The Daily Sarod |